ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফুটপাত দখলমুক্ত করাসহ ঈদগাঁও উপজেলা প্রশাসনের ৯ নির্দেশনা, সময় ৭ দিন

​কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার যানজট নিরসন, বাজার নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যবসায়ী ও জনসাধারণের জন্য ৯ দফা জরুরি নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। আগামী ৭ দিনের মধ্যে এই নির্দেশনা প্রতিপালন না করলে অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭ জুলাই রাতে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এই আলটিমেটাম দেওয়া হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদগাঁও স্টেশন ও ঈদগাঁও বাজারের ফুটপাত এবং রাস্তার ওপর অবৈধভাবে স্থাপিত সব অস্থায়ী দোকানপাট আগামী ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। একই সাথে রাস্তা ও ফুটপাতে রাখা সব ধরনের মালামাল দোকানের ভেতরে নিয়ে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে।

​বাজার নিয়ন্ত্রণে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, মাছ, মাংস, সবজি, ফল ও মুদি দোকানে আবশ্যিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। এছাড়া ব্যবসার স্বার্থে সংশ্লিষ্ট ইউনিয়ন, উপজেলা ও জেলা থেকে প্রয়োজনীয় সকল লাইসেন্স দ্রুত সংগ্রহ করার জন্য ব্যবসায়ীদের তাগিদ দেওয়া হয়েছে।

​যানজট নিরসন ও অন্যান্য নির্দেশনা: জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে মালবাহী বড় ট্রাকগুলোকে রাত ১০টা থেকে সকাল ৯টার মধ্যে মালামাল লোড-আনলোড শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চালক ও সাধারণ মানুষের সাথে আলোচনা সাপেক্ষে অটোরিকশা, টমটম ও সিএনজি চলাচল একমুখী (ওয়ান-ওয়ে) করা এবং নির্দিষ্ট পার্কিং পয়েন্ট চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​আইনশৃঙ্খলা ও পরিবেশ রক্ষা: বিজ্ঞপ্তিতে মোটরসাইকেল চালকদের জন্য লাইসেন্স ও হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া উপজেলার লবণবাহী সকল ট্রাক ও লবণমিলগুলোকে সরকারি শর্তাবলি মেনে চলতে বলা হয়েছে এবং অবৈধ করাতকলের (স-মিল) বিরুদ্ধে অতিদ্রুত মোবাইল কোর্ট বা অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

​ঈদগাঁও উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, নির্দেশিত ৭ দিনের সময়সীমা পার হওয়ার পর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ফুটপাত দখলমুক্ত করাসহ ঈদগাঁও উপজেলা প্রশাসনের ৯ নির্দেশনা, সময় ৭ দিন

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x