কেন্দুয়ায় ১৪ বছর পর (বি,এন,পি) শ্রমিকদল নেতা সাইদুর রহমান জিলু হত্যা মামলার রায়: বিচারাধীন ৫ আসামী খালাস, উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত বাদীর
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ ১৪ বছর আগের সেই রক্তাক্ত সকাল। নিজের জমি রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা ও পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাড়লা গ্রাম নিবাসী মরহুম আব্দুর রহমান ভুইয়া সাহেবের পুত্র _সাইদুর রহমান জিলু_। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সেই হত্যা মামলায় বিচারাধীন ৫ আসামীকেই খালাস দিয়ে মামলা নিষ্পত্তি করেছেন নেত্রকোণা জেলা দায়রা জজ আদালত। গত ১৬/০৭/২০২৬ তারিখে এ রায় ঘোষণা করা হয়।
নিহত সাইদুর রহমান জিলু ১৯৯৮ সালে পাইকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এলাকায় তিনি ছিলেন একজন জনপ্রিয় ও সমাজসেবী মানুষ। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
*ঘটনার বিবরণ:*
মামলার বাদী ও নিহতের ছোট ভাই জনাব রোকন উদ্দিন ভূঁইয়া সাক্ষাৎকারে জানান, পার্শ্ববর্তি গ্রাম পাইকুড়ায় তার নিজস্ব জমি ছিল। ২০১২ সালের ২৪ মে বিকাল ৩টা ৩৫ মিঃ সময়ে কেন্দুয়া উপজেলার পাইকুড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তার বড় ভাই সাইদুর রহমান জিলুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
আহত অবস্থায় প্রথমে তাকে কিশোরগঞ্জ জেলা- তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতলে চিকিৎসা করে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রেফার্ড করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
*এজাহার বিবরণ:*
_বাদী_
মো: রোকন উদ্দিন ভূঁইয়া
পিতা- মৃত আ: রহমান ভূঁইয়া
সাং -- বাড়লা
থানা- কেন্দুয়া
জেলা- নেত্রকোণা ।
_কেন্দুয়া থানায় এজাহার দাখিল:_ তারিখ: ২৫/৫/২০১২ - দাঃ ১৮৫০(৩)/১ - ২৬/১৮, সময়: ৪টা ১৫ মিঃ
_ঘটনার তারিখ ও সময়:_ ২৪/০৫/১২ ইং, বিকাল অনুমান ৩.৩৫ মিনিট।
_ঘটনাস্থল:_ পাইকুড়া সাকিনস্থ, আমার নিজ জমির উপর।
এই ঘটনায় তিনি ১২ জনকে আসামী করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি মেম্বার _সোহরাব উদ্দিন_। মামলাটি নেত্রকোণা জেলা দায়রা জজ আদালতে মামলা নং ৫৯/১৬ বিচারাধীন ছিল।
*মামলার বিবরণ:* উক্ত মামলায় ১২ জন আসামীর মধ্যে ৫ জন বিচারাধীন ছিল, ৫ জন স্থায়ী জামিনে ছিল এবং ২ জন মৃত ছিল।
আসামী সকলেই পাইকুড়া গ্রাম নিবাসী থানা: কেন্দুয়া, জেলা: নেত্রকোণা।
বাদীর বক্তব্য ও এলাকাবাসীর প্রতিক্রিয়া:
মামলার বাদী রোকনউদ্দিন ভূঁইয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকদের বলেন, তার ভাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। রায়ে তিনি সন্তুষ্ট নন। ন্যায় বিচারের দাবিতে তিনি পুনরায় মামলাটি উচ্চ আদালতে আপিল করবেন।
এলাকাবাসীও এই রায়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারাও একটি সুষ্ঠু ও ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। নিহত জিলুর অকাল মৃত্যুর ১৪ বছর পরও পরিবার ও এলাকাবাসীর মনে একই প্রশ্ন - ন্যায়বিচার কি তারা পাবেন?
মতামত