ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা কেন্দ্রকে করে যশোরের বেনাপোল বন্দরে বেনাপোল বাইকার হুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকাল ৫ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে শুরু হয়ে চেকপোস্ট হয়ে নাভারন প্রদক্ষিণ শেষে আবার বেনাপোলে এসে শেষ হয়। এ সময় রাস্তার দুই ধারে ও বাজারে আর্জেন্টিনা সমর্থকরা হাত নেড়ে মোটর সাইকেল শোডাউনকে উৎসাহ দেন।

বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ ও এডমিন আতিকুজ্জামান রিমু বলেন, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা কেন্দ্রকে করে আজ আমরা শার্শা উপজেলার  আর্জেন্টিনা তথা মেসি ভক্তরা একত্রিত হয়েছি। আমরা বেনাপোল বলফিল্ড থেকে ২০০ মোটরসাইকেল যোগে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড হয়ে নাভারন বাজার প্রদক্ষিণ শেষে বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর গেইট শেষ করেছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একসাথে ফাইনাল খেলা উপভোগ করবো।

বেনাপোল ক্রীড়া সংস্থার সম্পাদক রায়হানুজ্জান দিপু বলেন, আমরা সেই ম্যারাডোনার আমল থেকে আর্জেন্টিনার ভক্ত। আজও আর্জেন্টিনা খেলা প্রাণভরে দেখে আসছি। ২০২২ সালে মেসির বিশ্বকাপ নেওয়াসহ ইউরোপীয় বিভিন্ন কাপ নিয়েছে। আমরা আশা করছি সোমবারে অনুষ্ঠিত ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা তথা মেসি বিশ্বকাপ নিবে। আমরা আর্জেন্টিনার সমর্থনে আজ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেছি।

মেসি ভক্ত ওমর ফারুক বলেন, আজ এই শোডাউনে উপস্থিত থাকতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা ১০০ ভাগ আশাবাদী আর্জেন্টিনা তথা মেসি আবারও বিশ্বকাপ জয় করবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x