ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ আটক ১, জব্দ করোলা ক্রস

সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি করোলা ক্রস প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে বিশেষ যানবাহন তল্লাশি অভিযানে এ সাফল্য আসে।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, টেকনাফ থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের দিকে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি-এর পরিকল্পনা ও নির্দেশনায় সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে টেকনাফ থেকে আসা একটি সাদা রঙের করোলা ক্রস প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি করেন। এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটির নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার গোপন বক্স তল্লাশি করে সেখান থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়ির মালিক ইমন হোছাইন (২৮)-কে আটক করা হয়।

আটক ইমন হোছাইন টেকনাফ উপজেলার ডেইল পাড়া (৬ নম্বর ওয়ার্ড) এলাকার কবির আহমদের ছেলে।

অভিযানে জব্দ করা হয় ৮০ হাজার পিস ইয়াবা, একটি করোলা ক্রস প্রাইভেটকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি আইফোন এবং নগদ ৭ হাজার ৮০০ টাকা। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ দমনে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আটক আসামি ও জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ আটক ১, জব্দ করোলা ক্রস

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x