ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মোহনপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

​মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি​​​:- রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ মো. মুকুল ওরফে কালু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

​বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল।

​​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি মোহনপুর থানাধীন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী নওগাঁ মহাসড়কে ওত পেতে থাকে। গভীর রাতে সন্দেহভাজন তল্লাশির একপর্যায়ে ৩১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মুকুলকে। তবে এসময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় মো. রাজু মিয়া (২০) নামের এক ট্রাক চালক, যে এই মাদক চালানের অন্যতম সহযোগী।

​​গ্রেফতারকৃত আসামি মো. মুকুল ওরফে কালু (৪০), পিতা- মৃত কিতাব আলী, মাতা- মোসাঃ কফিজান বেগম। সে রাজশাহী জেলার মোহনপুর থানার বাকশৈল গ্রামের বাসিন্দা।​পলাতক আসামি: মো. রাজু মিয়া (২০), পেশায় একজন ট্রাক চালক।

​দীর্ঘদিন ধরে মাদক চক্রে জড়িত ।​র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মুকুল স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় কেনাবেচা ও সরবরাহ করে আসছিল।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে র‍্যাবের এই ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

​গ্রেফতারকৃত মুকুল ও পলাতক রাজুর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মোহনপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x