ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিরলে নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

==========================

সেলিম রেজা, বিরল (দিনাজপুর)প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, দিনাজপুরের বিরল উপজেলার ৩নং ধামইড় ইউনিয়নের নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালীন বিদ্যালয়ের মাঠ ও চারপাশের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, গাছ আমাদের পরম বন্ধু। বর্তমান জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্য পুস্তকীয় শিক্ষায় সীমাবদ্ধ না রেখে, তাদের বাস্তবমুখী ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন, বিদ্যালয়ের এই ফলজ, বনজ ও ঔষধি গাছগুলো যেমন একদিকে ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াবে, তেমনি শিক্ষার্থীদের ভেষজ উদ্ভিদের গুণাগুণ ও পুষ্টি সম্পর্কে জানতে সাহায্য করবে।তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ বাড়িতেও অন্তত একটি করে গাছের চারা রোপণ ও সেটির সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রাথমিক বিদ্যালয় স্তর থেকেই শিশুদের মনে গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও সুন্দর পৃথিবী উপহার পাবে। বৃক্ষ রোপণ শেষে চারা গাছগুলোর নিয়মিত যত্ন ও রক্ষণা বেক্ষণের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন দলে ভাগ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিরলে নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x