ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালনের প্রস্তুতি

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টারঃ জুলাই শহীদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই  সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলার আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি।

সভায় গাইবান্ধা জেলার ৬টি শহীদ পরিবারের স্বজন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরাও অংশ নেন।সভায় আগামী ১৬ জুলাই জুলাই শহীদ দিবস ভাবগাম্ভীর্য ও জনসম্পৃক্ততার মাধ্যমে পালনের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

যেসব কর্মসূচি থাকছে  *পুষ্পস্তবক অর্পণ। সুবিধাজনক সময়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন।আলোচনা সভা*: দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা। মোনাজাত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত, স্মরণ সভা*: জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণ সভা

এছাড়া দিবসটি শান্তিপূর্ণভাবে পালনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় সভায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালনের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x