ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিজয়নগরে পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা, ১৭৫ ইয়াবা ও স্কাফ উদ্ধার; গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক দুটি অভিযানে ১৬ কেজি গাঁজা, ১৭৫টি ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি দল উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় অভিযান চালায়। এ সময় এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়ে ১৭৫টি ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শাকিল আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এরপর রাত সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ১৬ কেজি গাঁজাসহ খোকন মিয়া, মিলন মিয়া ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার মিলন মিয়ার বিরুদ্ধে আগে চারটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বার্তা প্রেরকঃ তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজয়নগরে পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা, ১৭৫ ইয়াবা ও স্কাফ উদ্ধার; গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x