ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শ্যামকুড়ে পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল ও বিএনপি—ত্রাণ ও সহায়তায় মানবিক উদ্যোগ

 শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে টানা একদিনের ভারী বর্ষণের ফলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে কামরুলের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় কোমরসমান পানি জমে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে রান্নাবান্না, খাবার গ্রহণ এবং স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানিবন্দি মানুষের দুর্ভোগের খবর পেয়ে শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহাবুবুর রহমান। তিনি বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির নেতা শহিদুল ইসলাম শহিদ, মেম্বার পদপ্রার্থী মো. আল আমিন হোসেন, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল, মো.বাবুল আক্তার,  মো.সাব্বির রহমান সুমন,  মো.ইসরাফিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। পরিদর্শনকালে নেতাকর্মীরা পানিবন্দি মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্যোগকালীন সময়ে তাদের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। পাশাপাশি দুর্যোগের সময়ে তাদের খোঁজখবর নেওয়া এবং পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শ্যামকুড়ে পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল ও বিএনপি—ত্রাণ ও সহায়তায় মানবিক উদ্যোগ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x