ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

লক্ষ্মীপুর  প্রতিনিধিঃ বাড়ির পাশের দোকানের সামনে থেকে নিখোঁজ হওয়ার এক মাস পরেও  সন্ধান মেলেনি  লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার  ভোলাকোট গ্রামের রাসেল (৩২) নামের এক হতভাগ্য যুবকের।পুত্র শোকে তার মা ফাতেমা বেগম এখন শয্যাশায়ী। এ ব্যাপারে রাসেলের বড় ভাই মোঃ ফারুক হোসেন ২৫ জুন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন।

রাসেলের বড় ভাই ফারুক হোসেন ও থানার জিডি সুত্রে জানা যায়, গত ৯ জুন সকাল ৭ টায় ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের তোরাব মিজি বাড়ির মৃত রুহুল আমিনের পুত্র মোহাম্মদ রাসেল হোসেন বাড়ির পার্শ্ববর্তী দেবনগর গ্রামের দোকানে চা খেতে যায়। সেখান থেকে সে এ পর্যন্ত আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে গত ২৫ জুন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 

এ ব্যাপারে রামগঞ্জ থানার এসআই আব্দুস শাকুর জানান, রাসেলকে খোঁজার জন্য আমরা বিভিন্ন জায়গায় বেতারে মেসেজ পাঠিয়েছি, ফেসবুকে পোস্ট করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। 

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x