ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ

 জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩৩ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১২টার দিকে জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে নাফ নদীর তীর থেকে একটি হস্তচালিত কাঠের নৌকাসহ মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার জব্দ করা হয়।

এরপর গভীর রাতে আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির বিশেষ আভিযানিক দল ওমরখাল সংলগ্ন নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় আরও একটি হস্তচালিত কাঠের নৌকাসহ মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ২৩ বস্তা সার উদ্ধার করা হয়।

পৃথক দুটি অভিযানে মোট ৩৩ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৩০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দকৃত সার ও হস্তচালিত কাঠের নৌকাগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x