ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিরলে বাদরুনিয়া রেললাইনের পাশে দিন মজুরের মরদেহ উদ্ধার।।

===================================

সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে বাদরুনিয়া রেললাইনের ধার থেকে বাহিরু (৫৫) নামের এক দিন মজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত বাহিরু ওই গ্রামেরই মৃত ধরণীর পুত্র বলে জানা গেছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাহিরু পেশায় একজন দিন মজুরের কাজ করতো। গত বুধবার (৮ জুলাই) কাজ শেষে সন্ধ্যায় বাড়িতে আসেন। এরপর রাতের খাওয়া-দাওয়া শেষ করে তিনি পুনরায় বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করতে থাকেন। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোক জন বাদরুনিয়া গ্রামের রেল লাইনের ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মৃত ব্যক্তির ছেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। পরে বিরল থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি সহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। রেললাইনের পাশে এভাবে দিন মজুরের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিরলে বাদরুনিয়া রেললাইনের পাশে দিন মজুরের মরদেহ উদ্ধার।।

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x