ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-পটুয়াখালীর দুমকীতে এইচএসসি পরীক্ষায় অভিনব উপায়ে অসদুপায় অবলম্বনের দায়ে বিজ্ঞান বিভাগের দুই পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

বুধবার (৮ জুলাই) উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন এই জালিয়াতির ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো- দুমকী সরকারি জনতা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নোমান ও অমি আক্তার।

কেন্দ্র সূত্র জানায়, আগের দিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কক্ষ পরিদর্শকের স্বাক্ষরযুক্ত একটি অতিরিক্ত সাদা উত্তরপত্র বাইরে নিয়ে যায় ওই দুই পরীক্ষার্থী। পরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় সেটি মূল উত্তরপত্রের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলে দায়িত্বরত কক্ষ পরিদর্শক তাদের হাতেনাতে আটক করেন।

পরে বিষয়টি কেন্দ্র সচিবের দপ্তরে যাচাই-বাছাই শেষে পাবলিক পরীক্ষার বিধি অনুযায়ী অসদুপায় অবলম্বনের দায়ে উভয় পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

বার্তাপ্রেরকঃ-সাকিব হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

তারিখ:৮/৭/২০২৬ইং

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x