ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অর্থের অভাবে থমকে গেছে বাহারুল শেখের চিকিৎসা— না খেয়ে দিন পার করছেন ছোট বাচ্চা,মানবিক সহায়তার আবেদন

শাহিনুর ইসলামঃ তালা উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার তালা উপজেলার আটারই গ্রামের বাসিন্দা মোঃ বাহারুল শেখ (পিতা: ইমান আলী শেখ) দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দারিদ্র্যের কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের খরচ বহন করতে না পেরে তিনি এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট ফুসকুড়ির মতো ক্ষত দেখা দেয়। বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা  মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসার ব্যয় ও প্রয়োজনীয় ওষুধের খরচ বহন করার মতো সামর্থ্য পরিবারের নেই।

এদিকে দুই কন্যা সন্তান নিয়ে বাহারুল শেখের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে। স্বজনদের দাবি, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা না গেলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে।

এ অবস্থায় বাহারুল শেখের পরিবার সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, প্রবাসী এবং সকল সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতার আন্তরিক আবেদন জানিয়েছে। তাদের বিশ্বাস, সবার সামান্য সহযোগিতাই বাহারুল শেখের চিকিৎসা চালিয়ে যেতে সহায়ক হবে এবং একটি পরিবারকে নতুন করে বাঁচার আশা এনে দেবে।

সহযোগিতার জন্য যোগাযোগ ও নগদ/বিকাশ নম্বর: ০১৩৫২-৩০৫৭৩৩ (বাহারুল শেখের ভাই)               মানবিক আবেদন:"একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে আপনার সামান্য সহায়তাও হতে পারে বড় আশীর্বাদ। আসুন, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অর্থের অভাবে থমকে গেছে বাহারুল শেখের চিকিৎসা— না খেয়ে দিন পার করছেন ছোট বাচ্চা,মানবিক সহায়তার আবেদন

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x