গোবিন্দগঞ্জ উপজেলায় খাল খনন কাজ পরিদর্শন করলেন এমপি শামীম কায়সার লিংকন
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কামারদহ ইউনিয়নের গুমানীগঞ্জ জিরো পয়েন্ট করতোয়া শাখা থেকে গুজিয়া খাল ও ঘোড়ামারা খাল পর্যন্ত প্রায় পোনে ৭ কিলোমিটার খাল খনন কাজ পরিদর্শন করেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।
রবিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বাস্তবায়নে চলমান এ খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তামশিদ ইরাম খান, কামারদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত তহশিলদার রহিদুল ইসলাম,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সাজাদুর রহমান সাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব এহসানুল হক রিপন, কামারদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আনারুলইসলাম,, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোবিন্দ কুমার দাস,ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ শাহাবুল ইসলাম সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম রিপন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান মুন্না,এমপি পিএস রুহুল আমিন,যুবদল নেতা আতিকুর রহমান রতন, কামারদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নির্মল কুমার ভুট্টু, কামারদহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মোছাঃ শাহিনা আক্তার লিপি, ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ রশিদুল ইসলাম রনি এবং ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল্লাহ শেখ সিয়ামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হওয়ায় সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।
মতামত