ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছাতক প্রতিনিধি:- সুনামগঞ্জের -এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে প্রার্থী ও সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রেসক্লাবের সদস্য ।
সভায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য , ও । এছাড়া বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক , আহ্বায়ক কমিটির সদস্য মো. সাকির আমিন, মোশাররফ হোসেন ও মো. ফজল উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও -এর প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক এ দিন পত্রিকার ছাতক প্রতিনিধি নুর উদ্দিন, বাংলাদেশ বুলেটিন-এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক সুনামকণ্ঠ-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম চৌধুরী, -এর ছাতক প্রতিনিধি আবু বকর সিদ্দীক চৌধুরী, দৈনিক সংবাদ দিগন্ত-এর ছাতক প্রতিনিধি জানে আলম, বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর ছাতক প্রতিনিধি এ. আর. সায়েম, মাওলানা জুবায়ের আহমদ, দিলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম মেহেদী, জামরুল ইসলাম রেজা ও আদিল আহমদ রিফাত প্রমুখ।
সভায় বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সদস্যদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা মতবিনিময় করেন। এ সময় আগামী ৮ জুলাই ২০২৬ তারিখে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে -এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মতামত