ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাভারে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোস্তফা কামাল মজুমদার স্টাফ  রিপোর্টার ঢাকা সাভার :- ঢাকার সাভারে অভিযান চালিয়ে ২৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয়। এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. ইয়াছিন (২৫)। তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের শাহপুর এলাকার লোকমান হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুল পরিমাণ গাঁজা বহনকারী একটি মিনি পিকআপ ভাকুর্তা এলাকায় প্রবেশ করেছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা দেখতে পান, পথে সামান্য দুর্ঘটনার কারণে পিকআপটি অচল হয়ে পড়ে। এ সুযোগে গাড়িটি তল্লাশি করে ইয়াছিনকে আটক করা হয়।

তল্লাশিকালে পিকআপ থেকে ২৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপ এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়াসহ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে বিশেষ কৌশলে লুকিয়ে সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সাভারে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x