ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে ‘মৌসুমি ফল উৎসব–২০২৬’ উদযাপন

মোঃ মফিদুল ইসলাম সরকার: রাজধানীর পল্টনের বিজয়নগরে অসহায়, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ‘মৌসুমি ফল উৎসব–২০২৬’ আয়োজন করেছে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন। ব্যতিক্রমধর্মী এই আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাচীর ডেভেলপমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কামরুল আহসান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন হোমস লিমিটেড-এর চেয়ারম্যান মাওলানা মোঃ আবু জাফর সালেহ এবং ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ কামরুল আহসান হাসান বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে একটি মানবিক সমাজ গঠন সম্ভব।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “পথশিশুদের প্রতি আমাদের ভালোবাসা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতেই আজকের এই ফল উৎসবের আয়োজন। ভবিষ্যতেও ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

এ সময় ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান উদ্দিন, এনামুল হক, আব্দুর রহমান, ফজলুর রহমান মিরাজসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ ও হাসিমুখে উৎসবটি এক আন্তরিক ও মানবিক পরিবেশে সম্পন্ন হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে ‘মৌসুমি ফল উৎসব–২০২৬’ উদযাপন

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x