ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:- নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার। নড়াইলে আনোয়ার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাস (২৫)। নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোরের নারকেলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়ার বাসিন্দা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোরের নারকেলবাড়িয়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে আকাশকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি খাটের নিচে লুকিয়ে ছিলেন। আনোয়ার হত্যা মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি আকাশ ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গত ২৪ জুন সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম গ্রামের মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অভিযোগ ওঠে, ভ্যান চুরির সন্দেহে গোবরা মালোপাড়া এলাকার কয়েকজন তাকে ধরে একটি গাছের সঙ্গে বেধে রাতভর মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২৯ জুন আনোয়ারের বড় ভাই নবীর হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x