ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সিএনজির ব্যাটারিতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, টেকনাফের চালক আটক

এস কে জাফর আলম  টেকনাফ, উপজেলা প্রতিনিধি কক্সবাজার:- কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে বিশেষ তল্লাশি চালিয়ে সিএনজির ব্যাটারির ভেতর অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ ঘটনায় ইয়াবা বহনের অভিযোগে সিএনজি চালক দিল মোহাম্মদ (৩৪)-কে আটক করা হয়েছে।

আটক দিল মোহাম্মদ টেকনাফ উপজেলার পশ্চিম লেদা গ্রামের মৃত কুলা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা বিজিবির নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত ডগ ‘রকি’র সহায়তায় তল্লাশি চালান। এ সময় ডগ ‘রকি’র সংকেতের ভিত্তিতে সিএনজির ব্যাটারি খুলে দেখা হলে নীল পলিথিনে মোড়ানো ছয়টি মিনি প্যাকেটে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় সিএনজি চালক দিল মোহাম্মদকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির অধিনায়ক জানান, এ ঘটনায় জড়িত মূল মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান অব্যহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সিএনজির ব্যাটারিতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, টেকনাফের চালক আটক

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x