কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা-হাজতখোলা দরবেশ মার্কেট সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ও কংক্রিট ব্যবহারের অভিযোগ উঠেছে।
কয়েক কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
স্থানীয়দের দাবি, নির্মাণকাজে নিম্নমানের ইট ও মানহীন কংক্রিট ব্যবহার করা হচ্ছে। তাদের আশঙ্কা, প্রকৌশলগত মান বজায় না রেখে কাজ শেষ করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সরকারি অর্থের অপচয় হবে।
এলাকাবাসী নির্মাণকাজের প্রতিটি ধাপ কঠোরভাবে তদারকি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান যাচাই এবং অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি। তবে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
মতামত