ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লাকসাম-লালমাইয়ে মাদকবিরোধী মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লার লাকসাম ও লালমাই উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল ৫টায় লাকসাম উপজেলার ডোমবাড়িয়া আশাগী খিলপাড়া দারুচ্ছালাম নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মাদকবিরোধী মিছিল বের হয়ে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের সাকেরা বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, পেরুল দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া ও জাকির হোসেনের পরিবারের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং তাদের ভাষ্য অনুযায়ী মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তিতু ও সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পেরুল দক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবদুর রহিম সর্দার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওসমান গনী রিংকু। প্রধান বক্তা ছিলেন পূর্ব লাকসাম (নরপাটি) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু ইউসুফ।

এ সময় বক্তব্য দেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খাজা আহমেদ, লালমাই উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. মহিন উদ্দিন, উপজেলা যুবদলের নেতা মো. আবুল কাশেম সুমন, ৪ নম্বর ওয়ার্ড (এলাইচ) বিএনপির সভাপতি মো. শাহআলম স্বপন, উপজেলা যুবদলের সদস্য মো. জহিরুল ইসলাম, লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. ইমন হোসেন, পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবদলের নেতা মো. রবিউল হোসেন মিন্টু, মো. মোশাররফ হোসেন ও ফিরোজ আহমেদসহ অন্যান্য নেতাকর্মী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালমাই উপজেলা ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লাকসাম-লালমাইয়ে মাদকবিরোধী মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x