চৌদ্দগ্রামে সাংবাদিকতার আড়ালে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ।
মাইনুদ্দিন বিশেষ প্রতিনিধি:- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নে সাংবাদিক আখতারুজ্জামানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ উঠেছে।
জানা যায় গত ২৮ জুন আনুমানিক রাত ৯ টায় স্থানীয় কাশিনগর বাজারে হানিফ মজুমদার নামে এক ভিক্টিমের উপর এ হামলা করা হয়েছে। হামলা পরবর্তী সময়ে ভিক্টিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাত ১২ টার সময় তাকে কুমিল্লা টাওয়ার হসপিটালে ভর্তি করা হয়। তিনি কাশিনগর ইউনিয়নের কাতালিয়া গ্রামের বাসিন্দা। মৃত আব্দুর রহমানের বড় ছেলে। তার সাথে স্থানীয় ছোবহান নামে এক ব্যক্তির সাথে টাকা-পয়সা ও জমির লেনদেন রয়েছে।
যা স্থানীয় ব্যক্তিবর্গদের মাধ্যমে ৬ মাসের জন্য একটি সূরাহ করা হয়। জানা যায় সাংবাদিক আখতারুজ্জামান সম্পর্কে স্থানীয় ছোবহানের খালাত ভাই। তাই তিনি ভিক্টিম আবু হানিফের উপর তার প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে ২৮ জুন রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত ৯ টায় একা পেয়ে এ হামলা করেন।
হামলার পর থেকে ভিক্টিমের পরিবারের মধ্যে আতঙ্ক কাজ করছে। পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এলাকাবাসী ও প্রশাসনের নিকট এর সুস্থ বিচারের দাবি জানিয়েছন।

মতামত