ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চোরাচালান রোধে কঠোর হুঁশিয়ারি

নওগাঁর পোরশায় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

​সভায় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, "উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং মাদকের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

​পোরশা একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক, চোরাচালান রোধ এবং অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনকে আরও তৎপর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

​সভায় উপজেলার বাল্যবিয়ে প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করার বিষয়েও বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

​​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদাউস, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দীন, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ এবং ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ সভায় অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পোরশায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চোরাচালান রোধে কঠোর হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x