ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জেলের ছদ্মবেশে ৬০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক, উখিয়া বিজিবির অভিযান

কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা এনে পাচারের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ২৯ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ বালুখালী বিওপি-এর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ৫০০ গজ উত্তরে এবং বিওপি থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে নলবনিয়া এলাকায় অবস্থান নেয়।

পরে বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে মিয়ানমারের দিক থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে নলবনিয়ার দিকে আসতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. রাশেদুল (২৫)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ডাকঘরাধীন নলবনিয়া গ্রামের মাহাবুব আলমের ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির কোমরে বাঁধা অবস্থায় এবং হাতে থাকা মাছের টুকরির ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী ৬ কার্টনে মোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুল স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। তিনি আরও জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে তিনি ও তার সহযোগীরা প্রায়ই জাল ও মাছের টুকরির মধ্যে ইয়াবা লুকিয়ে সীমান্ত পেরিয়ে দেশে এনে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জেলের ছদ্মবেশে ৬০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক, উখিয়া বিজিবির অভিযান

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x