ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কন্যার বিয়েতে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন মো. কলিম, এলাকাবাসীর প্রশংসা

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীপাড়ার বাসিন্দা, হিউম্যান এইড আন্তর্জাতিক মানবাধিকার টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. কলিম তার কন্যার বিয়ের আয়োজনের মাধ্যমে মানবিকতা, সৌহার্দ্য ও সামাজিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গত ২৭ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে অযথা জাঁকজমক বা বাণিজ্যিক আয়োজনের পরিবর্তে অতিথিদের আন্তরিক আপ্যায়ন ও এলাকার মানুষের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর মতে, বর্তমানে অনেক বিয়ের অনুষ্ঠান অতিরিক্ত আড়ম্বর ও ব্যয়বহুল আয়োজনের কারণে অনেকটা বাণিজ্যিক রূপ নিচ্ছে। কিন্তু মো. কলিম তার কন্যার বিয়েতে সেই ধারা থেকে বেরিয়ে এসে একটি সাদামাটা, আন্তরিক ও মানবিক পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করে সমাজের জন্য ইতিবাচক বার্তা দিয়েছেন।

স্থানীয়রা বলেন, এমন আয়োজন সমাজে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।

এলাকাবাসীর পক্ষ থেকে মো. কলিমকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবন কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কন্যার বিয়েতে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন মো. কলিম, এলাকাবাসীর প্রশংসা

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x