ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মাদকবিরোধী অভিযানে বাধা ও অপপ্রচারের অভিযোগ ভূরুঙ্গামারীতে কথিত সাংবাদিকের শাস্তির দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে বাধা ও এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকায় ‘সচেতন নাগরিক ও ভুক্তভোগী পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, ইউনিয়ন যুবদলের সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, ছাত্রদল নেতা আহসান হাবীব, স্থানীয় বাসিন্দা রোকন মিয়া এবং ভুক্তভোগী ফারুক হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, আনোয়ার হোসেন আরিফ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, অপহরণ ও মাদক-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তারা।

তাদের অভিযোগ, সম্প্রতি পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় একটি স্বার্থান্বেষী চক্র আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং মানববন্ধনের মতো কর্মসূচির মাধ্যমে পুলিশকে বিতর্কিত করার চেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখা জরুরি। এ বিষয়ে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আনোয়ার হোসেন আরিফের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “মাদকবিরোধী অভিযানে ক্ষুব্ধ কিছু মাদক কারবারি এসআই জাহেদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানববন্ধনের আয়োজন করেছিল। এর প্রতিবাদে এলাকার সচেতন মানুষ ও ভুক্তভোগীরা আজ মানববন্ধন করেছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, “স্থানীয়ভাবে চিহ্নিত কিছু মাদক কারবারি কয়েকদিন আগে মাদকবিরোধী অভিযানের প্রতিবাদে মানববন্ধন করেছিল। এর জবাবে আজ বৃহৎ পরিসরে সচেতন নাগরিকরা মানববন্ধন করেছেন। মাদক নির্মূলে জনগণের এই সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধ দমনে পুলিশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মাদকবিরোধী অভিযানে বাধা ও অপপ্রচারের অভিযোগ ভূরুঙ্গামারীতে কথিত সাংবাদিকের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x