জামালপুর সদর পৌরসভার মেয়র প্রার্থী মোঃ সোহেল রানা খানের আলোচনা ও উঠান বৈঠক -
মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক: জামালপুর সদর পৌরসভার আলোচিত মেয়র প্রার্থী জনাব মোঃ সোহেল রানা খানের আসন্ন পৌরসভার নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ড পাড়া মহল্লায় গণসংযোগ ও দোয়া সমর্থন চেয়ে প্রচারণায় নেতাকর্মীদের নিয়ে ৩নং ওয়ার্ডের পৌরো গোরস্থান মোরে এক উঠান বৈঠকের আয়োজন করেন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায়।
গণসংযোগ ও উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের ৩ নং ওয়ার্ডের উন্নয়নমূলক সকল দাবি দাওয়া পূর্ণ করার স্বার্থে বৈঠকে আশ্বস্ত করেন জামালপুর জেলা যুব দলের সদস্য সচিব আলোচিত মেয়র প্রার্থী জনাব মোঃ সোহেল রানা খান। তিনি আরো জানান জামালপুর সদর পৌরসভা কে আধুনিক উন্নয়নশীল ও মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান পৌরবাসীর সহযোগিতায়।তিনি আরো জানান জামালপুর সদর পৌর বাসীর খাদেম হিসেবে খেজমত করার জন্য সকল অস্তরের জানগনের দোয়া সমর্থন ও রাই প্রত্যাশা করে সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
মতামত