ডিএমপির নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাসার তালুকদারকে জাতীয় সাংবাদিক সংস্থার ফুলেল শুভেচ্ছা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ময়মনসিংহের কৃতি সন্তান জনাব আবুল বাসার তালুকদারকে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন। এ সময় তাঁরা বলেন, আবুল বাসার তালুকদার একজন দক্ষ, সৎ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ তাঁর কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শুভেচ্ছা গ্রহণকালে আবুল বাসার তালুকদার সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত