ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) কোস্ট গার্ড ও বিজিবির পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।

অন্যদিকে, একই দিন বিকেল ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল উখিয়ার পাগলীর বিল দক্ষিণ বক্তাতলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় আব্দুল আলম (৩৩) ও মাহমুদুল হক (৪৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোস্ট গার্ড ও বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x