মানবাধিকার নেতা সেহলী পারভীনের জন্মদিন উদযাপন
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান সেহলী পারভীনের শুভ জন্মদিন উপলক্ষে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, মানবতার কল্যাণে সেহলী পারভীনের নিরলস প্রচেষ্টা, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং দক্ষ নেতৃত্ব সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি সবসময় অসহায়, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করে আসছেন।
বক্তারা আরও বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর যে মহান দৃষ্টান্ত সেহলী পারভীন স্থাপন করেছেন, তা সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। মানবকল্যাণে তাঁর অবদান দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুভ জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়, তিনি যেন সেহলী পারভীনকে মানবতার সেবায় আরও দীর্ঘদিন কাজ করার তাওফিক দান করেন এবং তাঁর নেতৃত্বে মানবকল্যাণের কার্যক্রম আরও বেগবান হয়।
জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সবাই বলেন, সেহলী পারভীনের জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দ, সাফল্য, সম্মান ও নতুন অর্জনে আলোকিত হোক।
মতামত