মণিরামপুরে মদিনাবাগ কারী মিয়া মাদ্রাসায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন,যশোর:যশোরের মণিরামপুর উপজেলার টেংরামারি মামুদকাটি গ্রামে অবস্থিত সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাবাগ কারী মিয়া মাদ্রাসায় এক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত এ সম্মেলনে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও অভিভাবকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি গোলাম রব্বানী। তিনি বলেন, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সন্তানদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষক মুফতি আলাউদ্দিন মাহমুদ, মুফতি মঈনুদ্দীন আজাদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তারা শিক্ষার্থীদের পাঠদানের মানোন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন। শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মতামত