ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের মধ্যে অবস্থানরত স্থানীয় বাংলাদেশি নাগরিকদের অধিকার রক্ষা, ক্যাম্প ইনচার্জ (সিআইসি)-এর বিভিন্ন হয়রানির প্রতিবাদ এবং বিদ্যুৎ অফিসের মাধ্যমে অন্যায়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার সকাল ৯টায় কুতুপালং লম্বাশিয়া রোডের চেকপোস্টের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা নানা প্রশাসনিক জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

এ অবস্থায় স্থানীয়দের ন্যায্য অধিকার আদায় ও সমস্যার সমাধানের দাবিতে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচিতে কুতুপালং লম্বাশিয়া গ্রামের বাসিন্দাসহ সমগ্র কুতুপালং এলাকার জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, কর্মসূচির সার্বিক পরিস্থিতি তুলে ধরতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদেরও উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয়দের দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x