ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ডিমলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম শুরু

তপন দাস, নীলফামারী প্রতিনিধি:- নীলফামারীর ডিমলায় ২৫ কোটি বৃক্ষ রোপনের উদ্দেশ্যে  ৫ বছর মেয়াদি বৃক্ষ রোপন কর্মসুচি র অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার ইমরানুজ্জামানের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম উদ্বোধন  করেন। 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছর মেয়াদী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা করেন। তারেই অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

 উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর, সড়কের পাশ এবং জনসাধারণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন, বন বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। দেশের বনাঞ্চল বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে লাখ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়নে ডিমলা উপজেলায় ব্যাপক জনসচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ডিমলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম শুরু

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x