ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির উদ্যোগে গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্র প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজী আমিন-উর রশী ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের কর্মজীবনের বিভিন্ন অবদান তুলে ধরে বক্তারা বলেন, সমাজের অগ্রগতিতে গুণীজনদের ভূমিকা অনস্বীকার্য। তাঁদের যথাযথ মূল্যায়ন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী হাজী আমিন-উর রশী ইয়াছিন বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের আয়োজন সমাজে মূল্যবোধ ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করে।

বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, গুণীজনদের স্বীকৃতি প্রদান শুধু তাঁদের সম্মানিত করাই নয়, বরং সমাজে তাঁদের অবদানকে নতুনভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের কাজকে আরও ব্যাপকভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x