ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার, আটক ২

 জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত বিপুল পরিমাণ লুব অয়েল, ডিজেল, স্ক্র্যাপ, ব্যাটারি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহভাজন গামবোটে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় অস্ত্র (ছুরি), বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল, ৪টি ব্যাটারি, নগদ ২ হাজার ২২৫ টাকা এবং চোরাইকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৪টার দিকে পতেঙ্গা থানার ১১ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত ৭০০ লিটার ডিজেল, ২ টন স্ক্র্যাপ এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান ও চুরি প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x