গাইবান্ধার পলাশবাড়ী মহাসড়কে বাস ও ট্রাক সংঘর্ষ অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার:- গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের তুলসী ঘাটের পূর্ব পাশে যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১১ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর থেকে গাইবান্ধাগামী দিগন্ত মেইল সার্ভিস বাসটি শহরে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে বাস ও ট্রাকের সামান্য ক্ষতি হলেও কোনো যাত্রী বা চালক-সহ কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসে থাকা যাত্রীরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংক্ষিপ্ত ক্যাপশন: গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দিগন্ত এক্সপ্রেস বাস ও ট্রাকের সংঘর্ষ। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা, কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
মতামত