ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পদ্মা নদীতে ভেসে আসলো লাশ

পদ্মা নদীতে ভেসে আসলো লাশ

পদ্মা নদীতে ভেসে আসলো লাশ

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহীর পদ্মা নদী থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রাজশাহী নগরের বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ ও বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তির গলায় একটি গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ফুলে যাওয়ায় বয়সও নির্ধারণ করা যাচ্ছে না। বয়স নির্ধারণ ও মৃত্যুর সঠিক কারণ জানতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মরদেহের গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। এ কারণে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এই এলাকায় ঘটেছে নাকি মরদেহটি অন্য কোথাও থেকে নদীর স্রোতে ভেসে এসেছে, সে বিষয়েও তদন্ত চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পদ্মা নদীতে ভেসে আসলো লাশ

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
পদ্মা নদীতে ভেসে আসলো লাশ
0:00 0:00
1.0x