ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চোরাচালান রোধে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযান, চোরাইকৃত মালামাল ও অস্ত্র উদ্ধার; আটক ২

টেকনাফ প্রতিনিধি, আবু মুসা: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাইকৃত মালামাল, দেশীয় অস্ত্র ও চোরাচালানে ব্যবহৃত নৌযান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুইজন ছিঁচকে চোরকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১০ জুন রাত ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক গামবোটে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় অস্ত্র (ছুরি), বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা মূল্যের ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল, ৪টি ব্যাটারি, নগদ ২ হাজার ২২৫ টাকা এবং চোরাইকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়। এ ঘটনায় দুইজন ছিঁচকে চোরকে আটক করা হয়েছে।

অপরদিকে, ১১ জুন ভোর ৪টার দিকে পতেঙ্গা থানার ১১ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৭০০ লিটার ডিজেল, ২ টন স্ক্র্যাপ এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকায় চোরাচালান, চুরি এবং অন্যান্য অপরাধ দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চোরাচালান রোধে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযান, চোরাইকৃত মালামাল ও অস্ত্র উদ্ধার; আটক ২

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x