রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মুরগির বাচ্চা বিতরণ
আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। (১১জুন) বৃহস্পতিবার সকালে৷ বালিয়াকান্দি ব্র্যাকের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ১৩ জনকে ২০ টি করে মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) বালিয়াকান্দি শাখার ম্যানেজার মো. নজরুল ইসলাম, ব্র্যাক এরিয়া ম্যানেজার রাশিদা বেগম, ব্র্যাক সম্প্রসারণ কৃষি ও বীমা কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, বিসি ইউপি শাখা ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম। এছাড়াও স্থানীয় সাংবাদিক ও সুধী জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মতামত