ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোবিন্দগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার :- গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। (১১ ই জুন ২০২৬ ইং) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান একই উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কুন্দুলপাড়া গ্রামের মোহাম্মদ আল আমিনের একমাত্র ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শিশুটি তার মা শিউলি বেগমের সঙ্গে নানা আব্দুল খালেকের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে শিশুটিকে উঠানে খেলতে দেখে মা শিউলি বেগম বাড়ির ভিতরে অন্য কাজে যান। ঘণ্টাখানেক পর বাইরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বাড়িতেও না পেয়ে বাড়ির সামনের ডোবায় খুঁজতে গিয়ে বাঁশের লাঠি দিয়ে পানিতে খোঁচা দেন। এ সময় লাঠিতে কিছু একটা বেধে গেলে দ্রুত ডোবায় নেমে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

শিশুর বাবা আল আমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আজ সকালে মা-ছেলে বাড়ি আসার কথা ছিল। আমি নিতে যাচ্ছিলাম, পথেই শুনি ছেলে পানিতে পড়ে মারা গেছে। একমাত্র সন্তানের এই মৃত্যু আমি মানতে পারছি না"। মা শিউলি বেগম বলেন, "খেলতে দেখে ভিতরে গিয়েছিলাম। এসে দেখি ছেলে নেই। খুঁজতে খুঁজতে ডোবায় পেয়েছি"।শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x