ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে প্রকাশ্যে হামলা, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে এজাহার নামীয় আসামী করে থানায় লিখিত অভিযোগ

কক্সবাজারের টেকনাফে পূর্বপরিকল্পিত হামলা, মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সন্ত্রাস ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত কৃত  সন্ত্রাসী আব্দুল জব্বার সহ  ৯ জনের বিরুদ্ধে এজাহার নামীয় এবং ৭/৮ জন অজ্ঞাত আসামী করে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহপরীর দ্বীপের বাসিন্দা জিয়াউল হক (৪৪)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে টেকনাফ পৌরসভার রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগকারী জিয়াউল হক দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার শরীরের বিভিন্ন স্থানে জখমের সৃষ্টি হয়। এ সময় হামলাকারীরা তার কাছে থাকা জমি বিক্রির ১১ লাখ টাকা ও ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার আগে তারা অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে আহত অবস্থায় জিয়াউল হককে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

লিখিত অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পক্ষ থেকে অভিযোগটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফে প্রকাশ্যে হামলা, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে এজাহার নামীয় আসামী করে থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x