ভূল্লীতে আগুনে পুড়ে ছাই একটি পরিবার
মোঃ আসলাম পারভেজ, ঠাকুরগাঁও, ভূল্লী উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার অন্তর্গত নবগঠিত ভূল্লী উপজেলার ২ নং বালিয়া ইউনিয়নের পূর্ব বগুলাডাঙ্গী গ্রামে, কৈলাস নামক এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
৯ জুন ২০২৬ আনুমানিক রাত ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা যাচ্ছে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়েছে।
প্রথমে তার শয়ন কক্ষে আগুন লাগে এবং খুব দ্রুতই তা পাশের আরো দুইটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়েছে৩ টি ঘর, ৩টি গরু, ৪ টি ছাগল, নগদ অর্থ সহ ঘরের সকল আসবাবপত্র।
জানা যায় কৈলাস একজন দিনমজুর। দিনমজুরি করে যে অর্থ পায় তাই দিয়ে সংসার চালায়।
মতামত