ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়ায় বিজিবি’র বড় সাফল্য: মালিকবিহীন ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নজরুল ইসলাম খোকন টেকনাফ কক্সবাজার:- কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য কোটি কোটি টাকা।  বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ০৯ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি-এর অধীনস্থ পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী গুজ্জা খাল এলাকার লক্ষ্মণের ঘের নামক স্থানে অবস্থান নেয়। স্থানটি পালংখালী বিওপি’র সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিওপি থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্য লাইন থেকে প্রায় ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।  

অভিযান চলাকালে রাত আনুমানিক ৩টার দিকে টহল দল মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশরত ৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ৫টি পোটলা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।  পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত পোটলাগুলো থেকে খাকি রঙের প্যাকেটের ভেতরে বিশেষভাবে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৫৫টি কাট উদ্ধার করা হয়। এসব কাট খুলে গণনা করে মোট ৫,৫০,০০০ পাঁচ লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে দীর্ঘ সময় ধরে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। 

 উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, "সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।"  তিনি আরও বলেন, "বিজিবি শুধু সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনই করছে না, বরং মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"  সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উখিয়ায় বিজিবি’র বড় সাফল্য: মালিকবিহীন ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x