উখিয়ায় বিজিবির অভিযানে ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী গুজ্জা খাল লক্ষ্মণের ঘের এলাকায় অবস্থান নেয়। স্থানটি পালংখালী বিওপির সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিওপি থেকে ১ কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
অভিযান চলাকালে রাত আনুমানিক ৩টার দিকে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা পাঁচটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে পোটলাগুলোর ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৫৫টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের মধ্যে মোট ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। দীর্ঘ সময় তল্লাশির পরও ঘটনাস্থল থেকে অন্য কোনো অবৈধ সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে
মতামত