ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়ায় ১৯ রোহিঙ্গা আটক, মামলা প্রক্রিয়াধীন

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন রোহিঙ্গা (ফোর্সডলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল—এফডিএমএন) সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বর্ডার গার্ড বাংলাদেশ)।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর আওতাধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ এলাকার রহমতের বিল নামক স্থানে অভিযান চালিয়ে ১৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটকস্থলটি সীমান্ত পিলার বিপি-২০ থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর-পূর্বে এবং আন্তর্জাতিক শূন্য লাইন থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

আটককৃত সবাই পুরুষ এবং তারা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নাগরিক (এফডিএমএন) বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, স্থানীয় একটি মাছের ঘেরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তবে ক্যাম্পের বাইরে তাদের অবস্থান ও চলাচল নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

বিজিবি আরও জানায়, রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত কিছু ব্যক্তি বিভিন্ন সময় অবৈধভাবে ক্যাম্প ত্যাগ করে স্থানীয় এলাকায় কাজ করছে। এদের অনেকে শ্রমনির্ভর কাজে যুক্ত হলেও, এতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি কিছু অপরাধী চক্র এসব লোকজনকে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করছে বলেও আশঙ্কা রয়েছে।

সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, অবৈধ চলাচল, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালাচ্ছে বিজিবি। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।

আটক ১৯ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রেখেছে বলে জানা গেছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উখিয়ায় ১৯ রোহিঙ্গা আটক, মামলা প্রক্রিয়াধীন

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x