ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৫ জন আটক; রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং নগদ ৬৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে রাণীশংকৈল থানার ওসি আমানউল্লাহ আল আমান বারীর সার্বিক নির্দেশনায় এসআই রহমতুল্লাহ রনির নেতৃত্বে পৃথক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা এবং পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকা থেকে সন্দেহভাজন পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ইমাম হোসেন (৫৬), আরমান হোসেন (৩২), পারভেজ হাসান রাজু (২৩), তুহিনুর রহমান সোহেল (৩২) এবং মাসুদ রানা (৩৯)। তাদের মধ্যে চারজন পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং একজন রাণীশংকৈল উপজেলার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ৯ জুন ২০২৬।

পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৫ জন আটক; রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x