ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে ডিবির অভিযানে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মোল্লারহাট এলাকার সের আলী মোল্লার ছেলে মো. মানিক মিয়া এবং মান্দারতলা গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে মো. সজিব খান।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারতলা ইসলামাবাদ গ্রামের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ মানিক ও সজিবকে হাতেনাতে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুজন স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা দীর্ঘদিন ধরে একটি চক্রের হয়ে মাদক সংগ্রহ ও বিক্রির কাজ করতেন বলে তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, মাদক কারবারের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে ডিবির অভিযানে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x