চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ২০
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন): কক্সবাজারের চকরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে । এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।
সোমবার (৮ জুন) বিকেল আনুমানিক ৩-৩০মিনিটের দিকে উপজেলার খুটাখালী কচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এভারগ্রিন পরিবহন ও চকরিয়া সার্ভিসের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে । সংঘর্ষের পর বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় । এতে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্তত ২০ জন যাত্রী আহত হন ।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল আহতদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায় ।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে ।
মতামত