প্রতিবাদ বিজ্ঞপ্তিঃ
হাবিবুর রহমান হাবিবকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সম্প্রতি গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার ভাওয়াল কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা হাবিবুর রহমান হাবিবকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের বিভিন্ন তথ্য ও অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত ও তথ্য-যাচাই ছাড়াই সংবাদটি প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে তদন্ত করে দেখা যায় কিছু তথ্য অমিল রয়েছে এবং তার বক্তব্যও যথাযথভাবে গ্রহণ করা হয়নি।
সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করা সাংবাদিকতার অন্যতম নীতি। কিন্তু উক্ত প্রতিবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় তদন্ত ও তথ্য যাচাই-বাছাই সম্পন্ন না হওয়ায় সংবাদটিতে কিছু ভুল তথ্য প্রকাশিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ কারণে প্রকাশিত সংবাদের বিষয়ে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে পাঠক, সংশ্লিষ্ট ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য এই প্রতিবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য গ্রহণ ও তথ্য-প্রমাণ যাচাই করা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকার অঙ্গীকার করা হচ্ছে।
মতামত